✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কম খরচের অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট তৈরি করলো স্কুলছাত্র তারিফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-০৮, | ০৫:০৭:১১ |

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় অক্সিজেনের চাহিদা পূরণ করতে স্বল্প খরচে অক্সিজেন তৈরির মেশিন তৈরি করেছে ঈশ্বরদী এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তাহের মাহমুদ তারিফ। সে বাতাস থেকে অক্সিজেন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

সম্প্রতি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার তৈরিকৃত প্ল্যান্ট থেকে অক্সিজেন তৈরি করে দেখান। এই মেশিনটি তৈরি করতে তারিফের সময় লেগেছে দুই সপ্তাহ এবং খরচ হয়েছে ৬৫ হাজার টাকা।

এ ব্যাপারে তারিফ জানায়, প্ল্যান্ট তৈরি করতে সার্বিক সহযোগিতা করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ও আমার শিক্ষাপ্রতিষ্ঠান।

তারিফ আরও জানায়, করোনাভাইরাসের সংক্রমণে সবার আগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। আহত ফুসফুস বাতাস থেকে শরীরের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহের সামর্থ্য হারাতে থাকে। ফলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এ কারণে করোনা আক্রান্ত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই বলা হয় করোনা রোগীর জন্য অতিপ্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ হলো মেডিকেল অক্সিজেন।

একজন সুস্থ মানুষের শরীরে অক্সিজেন স্বাভাবিক মাত্রা হচ্ছে ৯৫-১০০%। এই মাত্রা ৯৩%-র কম হলে সতর্ক হতে হয় এবং ৯২%-র কম হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা আবশ্যক।

এ ব্যাপারে এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম জানান, তারিফের মেধা ও পরিশ্রমকে আমরা গুরুত্ব দিয়ে তাকে উৎসাহ দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস জানান, তারিফ উদ্ভাবিত অক্সিজেন প্ল্যান্টটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..