✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২০-০৩-০৭, | ১৪:৫১:১১ |উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব তপন কুমার ঘোষ বলেছেন, স্কুল বহির্ভূত, ঝরেপড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। আমরা সবার জন্য মান সম্মত শিক্ষা চাই। বই এর পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিদিন একটি করে হলেও ইংরেজি ও বাংলা শব্দ শিখতে হবে।
রাজধানীর লালমাটিয়ায় শনিবার শিক্ষক ও প্রোগ্রাম সুপারভাইজারদের মৌলিক প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ও এস কোঅর্ডিনেটর ড. মো. আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান, এডিএস এর নির্বাহী পরিচালক মোহাম্মদ খলিলুজ্জামান শিহাব।
প্রোগ্রামের আওতায় মোট ১৩টি ব্যাচের মাধ্যমে পর্যায়ক্রমে ১ হাজার শিক্ষক ও ৯৬ জন প্রোগ্রাম সুপারভাইজারকে প্রশিক্ষণ দেয়া হবে।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে সেকেন্ড চান্স এডুকেশন (পাইলট) কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) তার সহযোগী সংগঠন এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়ার্ক (এডিএস) ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) প্রোগ্রামটি বাস্তবায়ন করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উপপরিচালক মোহাম্মদ রুকনুদ্দিন সরকার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সেকেন্ড চান্স এডুকেশন ইউনিটের ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর জগলুল হায়দার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মহা: সাহারুজ্জামান।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||