✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজধানীতে দুই শিশুসন্তান হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৭, | ১৩:৫৮:৫৯ |

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে দুই শিশুকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন তাদের মা। মৃত দুই শিশুর নাম আলভি (১১) ও জান্নাত (৬)। তাদের মায়ের নাম আক্তারোন্নেছা পপি (৩৫)।

শুক্রবার দিবাগত রাতে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সকাল ১০:৪০ মিনিটে ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ বিষয়ে বলেন, রাতে দুই সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার পর নিজ ঘরেই ছিলেন তাদের মা।

পপির দুই কন্যা ন্যাশনাল আইডিয়াল স্কুলের ৪র্থ ও ১ম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে। তার স্বামী মোজাম্মেল হকের একটি ইলেক্ট্রনিক্সের দোকান আছে। তাদের গ্রামের বাড়ী মুন্সিগঞ্জের শ্রীনগরে।

এ ঘটনার ওই শিশুদের মাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ পাহারায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..