✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কারামুক্ত সাংবাদিক রোজিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৩, | ০৯:৪৮:৫৫ |

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। রবিবার বিকাল সোয়া চারটার দিকে তিনি কারামুক্ত হন।

কারাফটকে রোজিনার সহকর্মী ও স্বজনরা তাকে ফুল দিয়ে বরণ করেন। জামিন আদেশের পরপরই রোজিনার স্বজনরা তাকে বরণ করতে সেখানে যান। রোজিনার মুক্তির খবর সংগ্রহ করতে রবিবার দুপুরের পর থেকে সেখানে ভিড় করেন সংবাদকর্মীরা।

সরকারি নথি সরানোর অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামকে রবিবার জামিন দেন আদালত। ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেয়ার শর্তে রোজিনার জামিন মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রোজিনার জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়।

তবে ওই দিন আদেশ না দেয়ায় জামিনের অপেক্ষা বাড়ে।
রাষ্ট্রীয় গোপন নথি সরানোর অভিযোগে গত ১৭ই মে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয় রোজিনাকে। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ। এ ঘটনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে। বিভিন্ন সংগঠন তার মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে নামে। রোজিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..