সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

রাজনৈতিক মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৬, | ০৭:৩০:১৫ |

রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, এসময় অনেক পরাশক্তি ও এজেন্সি নানা ষড়যন্ত্র করবে; ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনে অনেক বাধাই আসতে পারে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে।

গণঅধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়া একটি রাজনৈতিক দল 'গণঅধিকার পরিষদ'। ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পেটুয়া বাহিনী ভিপি নূরের মতো ছাত্র নেতৃত্বের উপর যে অমানষিক নির্যাতন চালিয়েছে, তা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..