সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

ভারতের প্রতি সহমর্মিতা জানিয়ে মোদিকে প্রধানমন্ত্রীর চিঠি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১০, | ০৫:৩৯:৫৫ |

করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে ভারতে। প্রতিদিনেই তিন থেকে চার হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। যা কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মহামারিতে প্রতিবেশী দেশের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন।

সোমবার (১০ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়, চিঠিতে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনাভাইরাস মোকাবিলার বিষয়ে অঙ্গীকার করেন শেখ হাসিনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..