✕

সর্বশেষ :
স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন শিক্ষক আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছর নয়, এখন থেকে তিন বছর পরপর বাড়বে মজুরি: শ্রমমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে রিট সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে নাম লেখালেন স্টোকস ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল ইউক্রেনের হামলা অব্যাহত থাকলে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের 'গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬-৪৩ শতাংশ বেড়েছে'

সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৫, | ১৪:২৫:০৫ |

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭৯ ও ২১১৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৬১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৮টির, কমেছে ৫৯টির এবং অপরির্বতিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার। বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-মালেক স্পিনিং, বেক্সিমকো লিমিটেড, একমি লিমিটেড, শাইনপুকুর সিরামিক, এশিয়াটিক ল্যাব, রানার অটো, ফার ইস্ট নিটিং, প্যারামাউন্ট টেক্সটাইল, ডাচবাংলা ব্যাংক ও  পূবালী ব্যাংক।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৩ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ২৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানি শেয়ারের দর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..