✕

সর্বশেষ :
স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন শিক্ষক আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছর নয়, এখন থেকে তিন বছর পরপর বাড়বে মজুরি: শ্রমমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে রিট সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে নাম লেখালেন স্টোকস ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল ইউক্রেনের হামলা অব্যাহত থাকলে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের 'গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬-৪৩ শতাংশ বেড়েছে'

একাদশে সুযোগ না পাওয়া নিয়ে যা বললেন শরিফুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৫, | ১৪:০৭:১২ |

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলার সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। এর আগে জোহানেসবার্গ টেস্টে ডাগআউটে বসে দলের হার দেখতে হয়েছে তাকে। অথচ অস্ট্রেলিয়ার মাটিতে গতির ঝড় তুলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তারপরও টেস্ট একাদশে নিয়মিত হতে পারছেন না তিনি।

সেঞ্চুরিয়নে চলমান টেস্টে বাংলাদেশ এখনো ৪০৩ রানে পিছিয়ে। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ফিল্ডিংয়ের দুর্বলতা নিয়ে কথা বলেন শরিফুল। দলের ক্যাচ মিসের বিষয়ে তিনি বলেন, ‘এখন ফিল্ডিংয়ের বিষয়টি দেখছেন মালি (মালিবংওয়ে মাকেতা)। তিনি সবেমাত্র দায়িত্ব পেয়েছেন। আমরা হয়তো অন্য দলের তুলনায় একটু বেশিই ক্যাচ মিস করছি। আশা করি, শিগগিরই এই সমস্যা কাটিয়ে উঠব।’

ম্যাচে ফিল্ডিংয়ে ভুল হলেও অনুশীলনে ঘাটতি নেই বলে জানান এই পেসার। অনুশীলনে ভালো করার পরও ম্যাচে তা কাজে লাগাতে না পারার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘প্র্যাকটিস তো আমরা পারফেক্টলিই করছি। হয়তো ম্যাচের মধ্যে সেটা ঠিকভাবে কাজে লাগাতে পারছি না।’

অস্ট্রেলিয়া সফরে ভালো করার পরও একাদশে অনিয়মিত থাকা নিয়ে শরিফুলের কাছে জানতে চাওয়া হয়। বিষয়টি কোচ ও অধিনায়কের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। শরিফুল বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ অনেক পেছনের ঘটনা। সেটা অতীত। সেখানে ভালো করেছি। বর্তমানে দলের চাহিদা, কোচ-অধিনায়কের চাওয়া—আমি সেটাকে সম্মান করি। ওয়ার্কলোড সম্পন্ন করেই প্রস্তুত ছিলাম। তারা যেটাকে ভালো মনে করেছেন, সেই সিদ্ধান্তই নিয়েছেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..