✕

সর্বশেষ :
স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন শিক্ষক আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছর নয়, এখন থেকে তিন বছর পরপর বাড়বে মজুরি: শ্রমমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে রিট সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে নাম লেখালেন স্টোকস ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল ইউক্রেনের হামলা অব্যাহত থাকলে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের 'গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬-৪৩ শতাংশ বেড়েছে'

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার স্থগিতাদেশ আরও দুই মাস বাড়াল চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৫, | ১১:১৯:৪০ |
যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত রাখার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে চীন। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কমে আসার প্রেক্ষাপটে মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৪৬ নম্বর ঘোষণার দ্বিতীয় অনুচ্ছেদের আওতায় থাকা স্থগিতাদেশ আগামী ২৮ নভেম্বর থেকে কার্যকর হয়ে ২০২৭ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

সোমবার তারিখ উল্লেখ করে বিজ্ঞপ্তিটি তৈরি করা হলেও মঙ্গলবার তা প্রকাশ করা হয়।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ার সময় এসব পণ্যের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল বেইজিং।

ওই বিধিনিষেধ অনুযায়ী, গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি এবং অতি-কঠিন উপাদানসংশ্লিষ্ট দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে সাধারণত অনুমতি দেওয়া হতো না।

দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য বলতে এমন উপাদান বা প্রযুক্তিকে বোঝায়, যা বেসামরিক ও সামরিক, উভয় ক্ষেত্রেই ব্যবহার করা সম্ভব।

নতুন সিদ্ধান্তের ফলে এসব পণ্য রপ্তানিতে আগের স্থগিতাদেশ আরও দুই মাস বহাল থাকবে। এতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের চলমান উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্র: আনাদোলু

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..