✕

সর্বশেষ :
স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন শিক্ষক আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছর নয়, এখন থেকে তিন বছর পরপর বাড়বে মজুরি: শ্রমমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে রিট সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে নাম লেখালেন স্টোকস ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল ইউক্রেনের হামলা অব্যাহত থাকলে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের 'গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬-৪৩ শতাংশ বেড়েছে'

সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৫, | ১০:৫৮:৩৫ |
সিলেটে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে তাদের আটক করা হয়।

দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক অন্য দুজন হলেন বদির সহযোগী সিআইপি আবদুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদর দফতরের তথ্য ও নির্দেশনার ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে নগরের জল্লারপাড় এলাকায় অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে রাখে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। পরে বুধবার ভোর ৫টার দিকে তাদের আটক করে এসএমপির কোতোয়ালি থানায় নেয়া হয়।

আটক ব্যক্তিরা কী কারণে সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..