✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৫, | ১০:৩৪:২৬ |পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।
গতকাল মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের ‘গার্মেন্টস’ শিল্প সেক্টর সংক্রান্ত চতুর্থ সভায় এ মজুরি নির্ধারণ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শ্রমিকদের জন্য সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-তে ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-তে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সর্বনিম্ন গ্রেড (গ্রেড-৪)-এর মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বোর্ডের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তে আরও বলা হয়েছে, নির্ধারিত প্রতিটি গ্রেডে কোনো শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে ন্যূনতম ২ হাজার টাকা যোগ করে তা সমন্বয় করতে হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের এ সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।