✕

সর্বশেষ :
প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল আইসিজের রায় দ্রুত বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান ইইউর চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক যুক্তরাষ্ট্র ট্যাংকারে হামলা চালালে সামরিকভাবে জবাব দেবে ইরান বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ১ হবিগঞ্জে ২ তরুণীর মরদেহ উদ্ধার

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২১, | ০৯:০২:৫৩ |
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো দমনপীড়নের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে দেওয়া জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে তুরস্ক সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের ঐতিহাসিক এই রায় ঘোষণা পর এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘনের অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত ২০১৭ সালে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি নির্ধারণ করেছেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও এর বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমারের বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টিও উঠে এসেছে।

তুরস্ক জানায়, মামলার শুরু থেকেই তারা গাম্বিয়ার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে আসছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঐতিহাসিক রায় রোহিঙ্গা মুসলমানদের ওপর দীর্ঘদিন ধরে চলা পরিকল্পিত নিপীড়নের আনুষ্ঠানিক স্বীকৃতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তুরস্ক মিয়ানমারকে আদালতের রায়ের নির্দেশনা সম্পূর্ণভাবে ও বিলম্ব ছাড়াই বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। পাশাপাশি রোহিঙ্গা মুসলমানদের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিয়েছে।

বিবৃ‌তি‌তে আরও জানানো হয়, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে দেশটি। এক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সংহতিও বজায় রাখবে আঙ্কারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..