✕

সর্বশেষ :
প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল আইসিজের রায় দ্রুত বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান ইইউর চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক যুক্তরাষ্ট্র ট্যাংকারে হামলা চালালে সামরিকভাবে জবাব দেবে ইরান বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ১ হবিগঞ্জে ২ তরুণীর মরদেহ উদ্ধার

বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২১, | ০৮:৫৯:০০ |
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাকে ধুনট থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহুরুল ইসলাম পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের এরশাদ আলীর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ১০ ডিসেম্বর ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..