✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৭:২৫:৫২ |

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা খুব জরুরি একটা বিষয়। স্ট্যান্ডার্ড যদি মেইনটেইন না হয়, তাহলে আপনাদের ভিউজও হবে না। কোয়ালিটিটাও যদি ভালো না হয়, আপনার মানুষজন আগ্রহ নিয়ে আপনাদের নিউজ পোর্টালে আসবে না। কাজেই আপনাদেরকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য সে রকম সাংবাদিক সম্পৃক্ত করতে হবে আপনাদের নিউজ পোর্টালের সঙ্গে।’

অনলাইন পোর্টালের বছর বছর নবায়ন ব্যবস্থা বাতিলের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘এই ফি’টা একটা টোকেন ফি। এটি অতীতেও চালু ছিল। আর এটা পাঁচ হাজার টাকা, বড় কোনো অঙ্ক নয়। অনেকেই কিন্তু প্রস্তাব দিয়েছেন, এটাকে পাঁচ লাখ টাকা করার জন্য নয়।’

তিনি বলেন, ‘অনলাইন গণমাধ্যমের মালিকদের প্রস্তাবগুলো লিখিত আকারে দিলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা হচ্ছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করা হবে।’

নীতিমালা প্রণয়নের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের প্রতি বছর নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..