✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

পঞ্চগড়ে সড়কে ঝরল দুই মাদ্রাসাছাত্রের প্রাণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৭:১৭:৪৬ |

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক ছাত্র।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

নিহতরা হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) ও ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)।

এ ছাড়া অপর আহত যুবক হলেন সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বি (১৬)। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার ১০ম শ্রেণীর ছাত্র।

পুলিশ জানায়, উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় প্রাইভেট পড়ে মোটরসাইকেলযোগে বাসার দিকে যাচ্ছিলেন তিন ছাত্র। এসময় তারা ইউনিয়নের সাহাপাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খান। এসময় তারা গুরুতর আহত অবস্থায় সড়কে ছিটকে পড়েছিলেন। এ সময় তাদের মাথা ও কান দিয়ে অনবরত রক্ত ঝরছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। 

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, ‘তিন মাদ্রাসাছাত্রের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন স্থানীয়রা। এর মধ্যে দুইজন মারা গেছেন। আমরা নিহতদের মরদেহের সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..