✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৪, মামলা ৫২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৩:৪৮:৫৮ |

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে। 

অভিযানে ককটেল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৪৯ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫১ জন, স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) তিনজন এবং গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেফতার করেছে।

অভিযানে একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, দুটি ককটেলের নিষ্ক্রিয়কৃত অংশবিশেষ, চার হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..