✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

ভারতের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় নিউজিল্যান্ডের র‍্যান্ডেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৩:১৩:৩৭ |

ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রেট র‍্যান্ডেল। বৃহস্পতিবার দল ঘোষণার সময় বিষয়টি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ৩১ বছর বয়সী এই পেসারের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সম্প্রতি ডার্বিশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি মৌসুম শেষ করে ফিরেছেন তিনি। এই সিরিজেই তার আন্তর্জাতিক অভিষেক হতে পারে।

এদিকে সিরিজের শেষ ম্যাচের জন্য দলে ফিরেছেন জশ ক্লার্কসনও। নিউজিল্যান্ডের হয়ে ছয়টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার সর্বশেষ এ বছরের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন।

দলে এই দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তি মূলত একের পর এক চোটের কারণে। বিশেষ করে পেস বোলিং বিভাগে চোটের সমস্যা দেখা দিয়েছে।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, 'কোনো খেলোয়াড় প্রথমবারের মতো আন্তর্জাতিক দলে ডাক পেলে সেটি সব সময়ই বিশেষ মুহূর্ত। ব্রেটের জন্য আমরা খুবই আনন্দিত। ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই সে ধারাবাহিকভাবে ভালো খেলছে। এই সুযোগ তার প্রাপ্য।'

তিনি আরও বলেন, 'সিরিজজুড়ে দলে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। তাই ব্রেট ও জশকে দলে নিতে পেরে আমরা স্বস্তি বোধ করছি। সপ্তাহান্তে আবহাওয়ার পূর্বাভাস ভালো। আশা করি, ভালোভাবে সিরিজ শেষ করতে পারব।'

চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য ওয়াল্টার ও মার্টিন গাপটিলের সঙ্গে যোগ দিয়েছেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের পথপরিক্রমা কোচ মিচ রেনউইক এবং শারীরিক সক্ষমতা ও অনুশীলনবিষয়ক কোচ কোরি মাইলিস। অন্যদিকে টেস্টের প্রস্তুতির জন্য ওয়েলিংটনে চলে গেছেন বোলিং কোচ জ্যাকব ওরাম, ব্যাটিং কোচ লুক রঞ্চি এবং শারীরিক সক্ষমতা ও অনুশীলনবিষয়ক কোচ ক্রিস ডোনাল্ডসন।

চতুর্থ ওয়ানডের দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, মিচ হে (উইকেটরক্ষক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিক কেলি, ব্রেট র‍্যান্ডেল, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), উইল ইয়ং।

পঞ্চম ওয়ানডের দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, মিচ হে (উইকেটরক্ষক), নিক কেলি, ব্রেট র‍্যান্ডেল, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..