✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৩:০৭:৪৯ |

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

আজ বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে এ আন্দোলন শুরু করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কারখানায় যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়ক অবস্থান নেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের অধিকাংশ কারখানা ছুটি দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় এক ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে ফের যান চলাচল শুরু হয়।

এদিকে টানা শ্রমিকদের আন্দোলনের পর মজুরি বোর্ডের আশ্বাসে গেল ৮ ও ৯ নভেম্বর শিল্পাঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে। শ্রমিকরা পুনরায় কাজে ফিরলেও ১০ নভেম্বর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকরা কর্মবিরতি ও রাস্তায় নামার চেষ্টা করলে কর্তৃপক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। 

গতকাল বুধবার বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল। শান্তিপূর্ণ পরিবেশে কাজ করেন শ্রমিকরা। তবে সকালে মৌচাক এলাকায় সড়ক অবরোধ থাকলেও অন্যান্য এলাকায় বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান খোলা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..