✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

লাকি আলীর বাংলাদেশ সফর বাতিল, হচ্ছে না কনসার্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১২:৫৫:৫৫ |

বাংলাদেশে আবার কনসার্ট করার কথা ছিল বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলীর। শুধু ঢাকায় নয়, এবার চট্টগ্রামেও গান পরিবেশন করবে বলে জানানো হয়েছিল। আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে কনসার্ট দুটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শেষ পর্যন্ত আয়োজনটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অপ্রত্যাশিত কারণে লাকি আলীর বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। কনসার্টের সমস্ত টিকিট বাতিল বলে গণ্য হবে। এ পর্যন্ত যতগুলো রিফান্ডের আবেদন পাওয়া গেছে, তা ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

যেসব দর্শক এখনো টিকিটের টাকা ফেরত পেতে আবেদন করেননি, তাদের পাঠানো রিফান্ড ইমেইলে থাকা ‘গেত ম্য় রেফুন্দ’ অপশনে ক্লিক করে বিকাশ, নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে বলা হয়েছে। আবেদন সম্পন্ন হলে ২৪ ঘণ্টার মধ্যে টিকিটের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়া হবে। ই-মেইল না পেলে স্প্যাম ফোল্ডার পরীক্ষা করার পরামর্শও দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

আগামী ১৬ নভেম্বরের মধ্যে গ্রাহকের পছন্দ অনুযায়ী মাধ্যমে টাকা ফেরত নেওয়ার সুযোগ থাকছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ সাড়া না দিলে টিকিট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটেই সরাসরি অর্থ ফেরত পাঠানো হবে। সে ক্ষেত্রে সময় লাগতে পারে ৭ থেকে ১০ কার্যদিবস।

কনসার্ট বাতিলের কারণ ব্যাখ্যা করে ইকিউব এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দ্রোহী আহসান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে কনসার্ট করা নিরাপদ না। আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। এটার দায়িত্ব নেওয়া খুব কঠিন হবে। প্রশাসনের পক্ষ থেকে অফিশিয়ালি নিষেধ করা হয়নি। আমাদের কাছে কনসার্টের অনুমতি আছে। কিন্তু আনঅফিশিয়ালি পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরাও চিন্তা করে দেখেছি, শিল্পীর সঙ্গেও কথা বলে দেখেছি। সব মিলিয়ে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, ‘ও সানাম’ ও ‘এক পল কা জিনা’র মতো জনপ্রিয় গানের শিল্পী লাকি আলী দীর্ঘ তিন বছর পর বাংলাদেশে আসার আসার কথা ছিল। তার এই সফর ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে শেষ পর্যন্ত কনসার্ট বাতিল হওয়ায় সেই অপেক্ষার অবসান ঘটল না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..