✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

ইরান প্রশ্নে ট্রাম্প শিবিরে ফাটল, রুবিও-ভ্যান্সের বিপরীতমুখী অবস্থান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ০১:৪৫:০৪ |

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নতুন করে জোরদার করার প্রয়োজন নেই বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তার মতে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে তেহরানের ওপর যে চাপ তৈরি হয়েছে, তাতে বড় ধরনের সামরিক অভিযান ছাড়াই ওয়াশিংটনের লক্ষ্য অর্জন সম্ভব। 

তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে সমঝোতার পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে ইরান যুদ্ধের পরবর্তী কৌশল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে।

মঙ্গলবার প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপের অভিযান এতটাই কার্যকর যে আপাতত বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।

অর্থনৈতিক চাপেই একই লক্ষ্য অর্জন সম্ভব হলে সামরিক হামলার দরকার কী- এমন প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সুরক্ষায় মিত্রদের সহযোগিতা চান এবং সেখানে মার্কিন বাহিনীর উপস্থিতি অব্যাহত রাখার কথা জানান।

রুবিওর বক্তব্যের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানেরও মিল রয়েছে। সোমবার ট্রাম্প বলেছেন, ইরানে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম। তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি বদলালে সামরিক পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকবে।

অন্যদিকে, যুদ্ধের সমালোচক ভ্যান্স ইরানের সঙ্গে চুক্তির মাধ্যমে সংকট সমাধানের পক্ষে। বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ট্রাম্প আপাতত এমন কোনও সমঝোতা সম্ভব বলে মনে করছেন না।

ট্রাম্পের এ মধ্যপন্থী কৌশল-অর্থনৈতিক চাপ বাড়ানো, কিন্তু পূর্ণমাত্রার যুদ্ধে না ফেরা-সমর্থন করছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধের রাজনৈতিক মূল্যও বেড়েছে। রয়টার্স-ইপসোসের জরিপ অনুযায়ী, ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের আইন প্রণয়নের পক্ষে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সামরিক পদক্ষেপ কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে যুদ্ধের অবসান ঘটানো যাবে না; প্রয়োজন সম্মানজনক কূটনীতি। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি অবশ্য দাবি করেছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনও আলোচনা চলছে না। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়টিও নাকচ করেছেন তিনি।

কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে আলোচনার অগ্রগতি নিয়ে দুই দেশের বক্তব্যে এখনও বড় ধরনের পার্থক্য রয়েছে। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..