✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

পেছাল কুবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়, শুরু ১০ ডিসেম্বর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ০১:৩৪:০১ |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবেদনের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায়, ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় এবং ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘মূলত ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও যাতে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারে, সে জন্য আবেদনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগেই তারা আবেদন করতে পারবে। তবে ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থীর নির্ধারিত আবেদনযোগ্যতা না থাকলে তার আবেদন বাতিল করা হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..