✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

৭ সহকারী পুলিশ সুপারের বদলি-পদায়ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১১, | ২১:৫৬:৪৮ |

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। 

বুধবার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে সিআইডিতে, যশোরের মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় ও পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ সুপার মো. আলী আরশাদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার, হাইওয়ে পুলিশের মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ও মো. বদিউল আমীন চৌধুরীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া একই প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার মো. আলী আরশাদের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তিনি আগে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলির আদেশ পেয়েছিলেন। এবার তাকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..