✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১১, | ২১:৫৪:৩৫ |ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালালির অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসআরবি-৩-এর মেজর নাঈমের নেতৃত্বে অভিযানে আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলামিন (৩২), এক মাসের কারাদণ্ড; মোয়াজ্জেম (৫০), সাত দিনের কারাদণ্ড; মাহমুদুল (৩৯), পাঁচ হাজার টাকা জরিমানা; ইমন (২৮), ১৫ দিনের কারাদণ্ড; সাদ্দাম (৩৫), তিন দিনের কারাদণ্ড; শহিদুল মোল্লা (৩৭), সাত দিনের কারাদণ্ড; আল শাহরিয়ার হোসেন বাপ্পী (৩০), পাঁচ হাজার টাকা জরিমানা; সিফাত (২২), তিন দিনের কারাদণ্ড; শাকিল (২২), তিন হাজার টাকা জরিমানা; নূরনবী (২৭), ১০ হাজার টাকা জরিমানা এবং হেলাল (৩২), ছয় মাসের কারাদণ্ড।