✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১১, | ২১:৫০:৪৯ |নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ও আশপাশের এলাকায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। বুধবার বিকেল থেকে সন্ধ্যার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর বাতাসের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি।
হঠাৎ শিলাবৃষ্টি শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই নিরাপদে থাকার জন্য ঘরে আশ্রয় নেন। এ সময় বিভিন্ন স্থানে বড় আকারের শিলা পড়তে দেখা যায়।
স্থানীয় কৃষকরা জানান, মাঠে থাকা ধান, শাকসবজিসহ বিভিন্ন ফসলের ওপর শিলাবৃষ্টির প্রভাব পড়তে পারে। বিশেষ করে ধান ফসল নিয়ে কৃষকদের মধ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে শিলাবৃষ্টিতে প্রকৃত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় কৃষকরা দ্রুত মাঠ পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের দাবি জানিয়েছেন। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিতপুরবাসীসহ সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।