✕

সর্বশেষ :
রিয়াল ছাড়ার ইঙ্গিত এন্দ্রিকের, দলে নিতে আগ্রহ দুই ক্লাবের চোটে বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন চুয়ামেনি বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নির্দেশনা আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ২২ উপজেলায় ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১১, | ১৩:৩৬:৩৮ |
নিরাপত্তা ঝুঁকি ও জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা জানিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় দেশে ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। 

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দফতর এই ঘোষণা দেয়। 

পোস্টে পররাষ্ট্র দফতর জানায়, তালিকায় রয়েছে ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া এবং ইয়েমেন। দেশ ছয়টিতে এখনও সর্বোচ্চ সতর্কতা বা ‘লেভেল-৪’ জারি রয়েছে। এর অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।

এ ছাড়া আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ বর্তমানে মোট ২৩টি দেশকে সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..