✕


ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়াতে চায় চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৮:৩৭:১০ |

যুক্তরাষ্ট্রের অব্যাহত নিষেধাজ্ঞা ও হামলার আশঙ্কার মধ্যেই ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। একই সঙ্গে দেশটি উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে একটি সমন্বিত, সামগ্রিক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা দৃষ্টিভঙ্গি গ্রহণের ওপর জোর দিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপ-সচিব আলী বাঘেরি কানির সঙ্গে আলোচনার সময় মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত ঝাই জুন তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

এর আগে ইরানের বেশ কয়েক জন  ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পৃথক বৈঠক করেন ঝাই জুন। এসব কর্মকর্তার মধ্যে  ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপ-সচিব আলী বাঘেরি কানি, রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত-রাভানচি এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও পারস্য উপসাগরীয় বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ আলী বেইক রয়েছেন। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়ছে, বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ঝাই ইরান ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী এবং তাদের ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’-এর ১০তম বার্ষিকীকে কাজে লাগিয়ে বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং নতুন সাফল্য অর্জনে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়; বরং সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আবশ্যক। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানান।মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত মতপার্থক্য নিরসনে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়ে স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়ে তাগিদ দিয়েছেন।

অন্যদিকে ইরান পক্ষ চীনের সঙ্গে সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়েছে। তেহরান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ও আদান-প্রদান জোরদার করতে এবং দুই দেশের মধ্যকার সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন অব্যাহত রাখতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। ইরানি কর্মকর্তারা শি জিনপিংয়ের গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছেন এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ অবসানের প্রচেষ্টায় চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংঘাত উভয় পক্ষের সম্মতিক্রমে একটি রোডম্যাপ অনুসরণ করে সংলাপের মাধ্যমে দ্রুত শেষ হওয়া উচিত। এ লক্ষ্যে সামরিক হামলা অবিলম্বে বন্ধ করা, অবরোধ পুরোপুরি তুলে নেওয়া এবং ইয়েমেনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার আহ্বান জানান।

সূত্র: আরব নিউজ, রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..