✕


কলেজে পদায়ন পেলেন ৪৫তম বিসিএসের ৩৩৯ প্রভাষক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৮:৩০:৫০ |

৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষে বিভিন্ন সরকারি কলেজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে গত ১৪ অক্টোবর ৩৮৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) প্রবেশ পদে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ১০০ টাকা বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা গত ১ নভেম্বর সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর যোগদান করেন।

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) তাদের যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৫ নভেম্বরের স্মারকে তাদের যোগদানপত্র গ্রহণ করা হয়।

এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নেন তারা।

প্রশিক্ষণ শেষে সদ্য যোগদান করা ৩৩৯ জন কর্মকর্তাকে সরকারি কলেজে প্রভাষক পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..