✕


সড়ক দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৩:৩০:০১ |

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার প্রায় তিন বছর পর মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই মহিবুল্লাহ।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর সকালে সাইকেল চালিয়ে টিউশনিতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে দুর্ঘটনার শিকার হন ইরফানুল্লাহ। কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনায় তার বাম হাত ভেঙে যায় এবং ডান হাতেও গুরুতর আঘাত লাগে। এ ছাড়া নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দীর্ঘ তিন বছর ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো এই শিক্ষার্থীকে।

ইরফানুল্লাহর বড় ভাই মহিবুল্লাহ বলেন, ‘আজ ফজরের পর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে আমার ভাই মারা গেছে। দুই জায়গায় তার জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরে বাদ জোহর এবং গ্রামের বাড়ি সাতকানিয়ায় মাগরিবের পর জানাজা হবে। আমরা নির্ধারিত সময় আপনাদের জানিয়ে দেব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..