সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে: কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৫, | ০৬:০৫:৫২ |

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। টিকা জনগণের নাগরিক অধিকার।

রোববার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, সারাদেশে টিকা পাওয়ার যোগ্য সকল জনগোষ্ঠীকে টিকা দেয়া সরকারের দায়িত্ব। যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তারা সময়মত দ্বিতীয় ডোজের টিকা পাবেন কি-না তা নিয়ে শঙ্কিত। গেল ফেব্রুয়ারি থেকে চুক্তি অনুযায়ী টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মাঝে। দেশের মানুষ জানতে চায়, টিকার ব্যাপারে সরকার কি উদ্যোগ নিয়েছে?

বিবৃতিতে তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষের টিকা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, গেল বছর জাতীয় পার্টির পক্ষ থেকে টিকা সংগ্রহের ব্যাপারে বিকল্প উৎসের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে, এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যার কারণে বর্তমানে দেশ কঠিন সঙ্কটের মুখোমুখি।

তিনি আশা প্রকাশ করেন, সরকার জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..