✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা আক্রান্ত এক বাংলাদেশি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৪, | ১১:৩২:৩৯ |

ইতালির মিলানে বসবাসরত এক বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত ব্যক্তির বিষয়ে এর চেয়ে বেশি কিছু জানা যায় নি। মিডিয়ার কাছে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন আইইডিসিআর-এর প্রিন্সিপাল বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর। এখন পর্যন্ত ইরান, দক্ষিণ কোরিয়া এবং ইতালি থেকে বাংলাদেশে আসা নাগরিকদের অন-এরাইভাল ভিসা দেয়া বন্ধে নীতিগত সিদ্ধান্তে সুপারিশ করেছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি স্টার।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়ে তা এখন সারা বিশ্বের বিভিন্ন দেশকে আক্রান্ত করছে। এরই মধ্যে ভারতে বেড়াতে আসা ইতালির একটি পর্যটক দলের ১৫ জন এই ভাইরাসে আক্রান্ত বলে খবর দিচ্ছে ভারতীয় মিডিয়া। এ নিয়ে সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮।

আক্রান্ত ওই ইতালিয়ানদের কোয়ারেন্টাইনে রেখেছে দিল্লি। ইরানে বেশ কিছু সংখ্যক মানুষ মারা গেছেন। দক্ষিণ কোরিয়াতেও প্রকট আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..