✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৪৩:০৩ |ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতায় দুর্গাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আরোশ নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরোশ বেতায় দুর্গাপুর গ্রামের আশিকুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় শিশু আরোশ। পরে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান আসাদ।