✕

সর্বশেষ :
মেক্সিকোতে স্কুলে নিষিদ্ধ হচ্ছে মুঠোফোন, যে কারণে উদ্বিগ্ন অভিভাবকরা জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী আবার হামলা চালালে কীভাবে পাল্টা জবাব দেবে ইরান? দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেই বিপদ, বিজ্ঞানীদের সতর্কতা জন্ডিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারি যে পাতার রস মিয়ানমারে প্রসূতি ক্লিনিক ও স্কুলে ভয়াবহ বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫ যে ৪ অভ্যাসে নষ্ট হতে পারে স্মার্টফোনের টাইপ-সি চার্জিং পোর্ট দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী? যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পর এবার জাপানেও নাগরিকদের জরুরি খাবার মজুতের নির্দেশ ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৩৭:৫২ |

দীর্ঘ আট বছর পর ঢাকায় ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিতে সবার আগে ঢাকায় পৌঁছেছে ভুটান ফুটবল দল। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশের প্রথম প্রতিপক্ষও ভুটান।

সাফের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম ম্যাচেই ভুটানকে হারিয়ে জয়ের সূচনা করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। আগামী ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

এবারের আসরে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের অংশ নেওয়ার কথা থাকলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই এবং ১৭ নভেম্বর ফাইনাল।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র শিরোপা এসেছিল ২০০৩ সালে। ঢাকায় অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০০৫ সালে আবারও ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়।

দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..