✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইফতার আর প্রার্থনা করার একটু সময় ওদের চাই, প্রার্থীত সময় মেলেনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৩, | ০৫:০৪:১৬ |

সূর্য ওঠার সাথে ওরা ওদের প্রাণশক্তির কুসুম ফোটাতে পারে।
প্রকৃতিই ওদের প্রার্থনার পাঠ, আর আছে যত ভাষা- বাতাসের বেগ,
নদীর আবেগ,পালতোলা মেঘের সংকেত।

খেটে খাওয়া কর্মোউদ্যমী শ্রমিক ওরা অভিযোগহীন-
কন্ঠে কি অদম্য স্বাধীনতার গান, আদিগন্ত শূণ্য প্রান্তরে নদীর তরঙ্গের মত আছড়ে পড়ে,
ওরা কাজ করে- মাঠে-ঘাটে ,পাহাড়ে জঙ্গলে উদ্দীপনায় চলে দু’টো হাত,
চাওয়ার কিছু নেই, দিনের শ্রম,রাতের ঘুম আর তৃপ্তির ডাল ভাত।
চারদিকে এতো অসত্যের চিৎকার কিছুই মাখেনা গায়,
ওরা কাজ করে কলে- কারখানায়,রিকশা টানে,দাঁড় বায়,
আকাশ স্পর্শ করার কোন আকাঙ্ক্ষাও নেই ওদের।
তবুও ওরা বিশ্বাসের বিনিময় করতে জানে।

কাজ শেষে নিতাই দাস মন্দিরে পুজা দেয়- সন্তান যেন থাকে দুধে ভাতে,
ডেবিড মন্ডল ধান শিশুদের গান শুনতে শুনতে চার্চে যায়
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে প্রার্থনায় বসে বিমল বড়ুয়া- ‘সব্বে সত্তা সুখীতা…
রফিক, মোতালেব, আজিজেরা দিনভর রোজা রাখে- ওরা কাজ করে
ইফতার আর প্রার্থনা করার একটু সময় ওদের চাই, প্রার্থীত সময় মেলেনি
ধাতব বুলেট বুকের খাঁচা এফোর ওফোর করে,
রক্তে ভেজা আল্লাহ্ র জমিন কেঁপে ওঠে, পড়ে থাকে কোন মায়ের দুলাল !

আর কতকাল অত্যাচারের এ খড়্গ উঁচিয়ে রাখবে বল
যে বিভীষিকার কাল রচেছো তোমরা- এ কালের শেষ কবে?
শব্দের কিরিচে আজ বিদ্ধ হোক খুনীর হৃদপিন্ড,
ধর্মবিদ্বেষের অন্ধকারে বইতে থাক প্রার্থনার ঘূর্ণিঝড় !
রক্তের শপথ! ধ্বংশ হবে, জানি একদিন ধ্বংশ হবে!

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..