✕

সর্বশেষ :
২০২৬ সালেই ১ কোটি ছাড়াবে চীনের গাড়ি রপ্তানি ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২% একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি আইপিএল: মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন পোলার্ড গুলিস্তানে মতিউর পার্কের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র-ইসরায়েল ফের হামলা চালালে উপসাগরের সাবমেরিন ক্যাবল নিশানা করবে ইরান

একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ১৪:২৩:০২ |
১৯৭১-এ দেশবিরোধী ভূমিকার জন্যই জামায়াত বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধীদল চকলেট প্রাপ্তির কথা বলে জনগণকেই বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। অথচ বিরোধী দল হিসেবে সরকারী সকল সুবিধাই তারা নিচ্ছেন। 

বিএনপি যদি আওয়ামী লীগের সাথে চুক্তি করেই ক্ষমতায় আসে, তাহলে সেই চুক্তিপত্র জনগণকে বিরোধী দলের দেখানো উচিত উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বরং আওয়ামী লীগের সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণ সবার কাছেই আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..