✕

সর্বশেষ :
২০২৬ সালেই ১ কোটি ছাড়াবে চীনের গাড়ি রপ্তানি ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২% একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি আইপিএল: মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন পোলার্ড গুলিস্তানে মতিউর পার্কের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র-ইসরায়েল ফের হামলা চালালে উপসাগরের সাবমেরিন ক্যাবল নিশানা করবে ইরান

ফের পায়ে বল, ১৫ নভেম্বর ফুটবলে ফিরছেন রোনালদিনহো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ১৪:১২:২৪ |

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গাউচো। ৪৬ বছর বয়সী এই তারকা ইতালির সিরি-সি এর দল র‍্যাভেনার হয়ে মাঠে নামতে যাচ্ছেন। আগামী ১৫ নভেম্বর ফরলি এফসির বিপক্ষে বহুল আলোচিত ডার্বি ম্যাচে নামবেন ড্রিবলিংয়ের এই জাদুকর।

গত জুনে প্রথমবার ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। অবশেষে শুক্রবার নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেন তিনি। এর আগে পেশাদার ক্যারিয়ারে ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবার মাঠ মাতিয়েছিলেন ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

এক বিজ্ঞপ্তিতে সিরি-সি’র ক্লাব র‍্যাভেনা বলেন, এটি এমন এক আয়োজন, যা পুরো বিশ্বের নজর স্তাদিও ব্রুনো বেনেত্তির দিকে ঘুরিয়ে দেবে। অনেকে হয়তো বিষয়টিকে অবিশ্বাস্য ভেবেছিলেন, তবে আমরা আনুষ্ঠানিকভাবেই ফুটবলের এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের নিশ্চিত বার্তা দিচ্ছি। আবার ফিরছে সেই জাদু, সেই চেনা হাসি এবং নিখাদ এক প্রতিভা।

ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলের মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার ছোট ক্লাব র‍্যাভেনা এত দিন বিশ্বফুটবলে অচেনাই ছিল। তবে রোনালদিনহোর যোগদানে রাতারাতি আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে দলটি। ২০২৪ সালে ক্লাবটি কেনেন শিল্পপতি ইগ্নাজিও চিপ্রিয়ানি, যিনি বিশ্বখ্যাত এই ব্রাজিলিয়ানকে শৈশবের আইকন হিসেবে মানেন। চিপ্রিয়ানির বিশ্বাস, রোনালদিনহোর আগমন ক্লাবকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

পুরনো স্মৃতি ও সম্পর্কের টানেই এই ক্লাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক এসি মিলান, বার্সেলোনা ও পিএসজি তারকা। এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, চিপ্রিয়ানি পরিবার এবং বন্ধুদের সঙ্গে বহু বছরের সম্পর্কের সূত্র ধরেই এই সুযোগটি এসেছে। আমি রোমাঞ্চ অনুভব করছি এবং আশা করি র‍্যাভেনার সঙ্গে আমাদের নতুন এই যাত্রা সফল হবে। সূত্র: রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..