✕

সর্বশেষ :
২০২৬ সালেই ১ কোটি ছাড়াবে চীনের গাড়ি রপ্তানি ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২% একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি আইপিএল: মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন পোলার্ড গুলিস্তানে মতিউর পার্কের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র-ইসরায়েল ফের হামলা চালালে উপসাগরের সাবমেরিন ক্যাবল নিশানা করবে ইরান

চলতি সপ্তাহে ইরানে হামলা হতে পারে, জানিয়েছেন ট্রাম্পের দূত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ১৪:০৬:২৩ |

মধ্যবর্তী নির্বাচনের আগে অব্যাহত হুমকির মধ্যেই চলতি সপ্তাহে ইরানকে লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন দূত। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক গুরুত্বপূর্ণ প্রতিনিধি টম ব্যারাক এই ইঙ্গিত দেন। পডকাস্ট উপস্থাপক মারিও নাউফালকে বলেন, চলতি সপ্তাহে কি হামলা হতে পারে? অবশ্যই হতে পারে।

উপসাগরীয় অঞ্চলে সফররত অবস্থায় এক সাক্ষাৎকারে ব্যারাক বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুবই স্পষ্টবাদী’। তিনি একটি চুক্তির জন্য উন্মুক্ত এবং প্রস্তুত; আমরা দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনার টেবিলে রয়েছি। ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার ও বন্ধু ব্যারাকের এই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বিষয়টি এড়িয়ে যান।

ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, সে আমার রাষ্ট্রদূত? আমার মনে হয় সে বেশ প্রভাবশালী একজন মানুষ। যদি এমন কিছু হয়েও থাকে, তবে আমি সে সম্পর্কে কিছুই জানি না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী মঙ্গলবার নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন। তিনি সাম্প্রতিক দিনগুলোতে বারবার ইরানের ধর্মীয় শাসনব্যবস্থাকে উৎখাত করার অঙ্গীকার করেছেন।

কূটনৈতিক অচলাবস্থার দীর্ঘ পর্যায় শেষে ট্রাম্প আবারও হামলার ইঙ্গিত দিয়েছেন। যদিও এর আগে তিনি বলেছিলেন, ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন কংগ্রেস নির্বাচনের আগে এমন কিছু ঘটবে না। নেতানিয়াহুর বক্তব্যের বিপরীতে ব্যারাক জানান, যুক্তরাষ্ট্র ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করতে চায় না। ১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে পশ্চিমা-পন্থী শাহের শাসনের পতনের পর থেকেই এই রাষ্ট্রটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘোর শত্রু হিসেবে পরিচিত।

ব্যারাক বলেন, যদি আপনারা বিশ্বকে, আমাদের মিত্রদের এবং উপসাগরীয় অঞ্চলকে ক্রমাগত হুমকি দিতে থাকেন, তবে তার পরিণাম ভোগ করতে হবে। তবে সেই পরিণাম মানেই যে শাসনব্যবস্থার পরিবর্তন (রেজিম চেঞ্জ) হবে, তা নয়। ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন, তিনি শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে আগ্রহী নন।

ব্যারাক আরও বলেন, শাসনব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে সবসময়ই একটি বড় প্রশ্ন থেকে যায়—তা হলো, পরবর্তী পরিস্থিতি বা ‘দ্বিতীয় দিনের’ দৃশ্যপটটি কী হবে?

এদিকে কোনও পরিস্থিতিতেই মার্কিন সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে নতুন করে হামলা করা হলে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটিন নেতারা।

সূত্র: এএফপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..