✕

সর্বশেষ :
বিক্ষোভে উত্তাল গ্রিস চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড় পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ : চিফ হুইপ পূজামণ্ডপগুলোতে দেবী বিসর্জনের প্রস্তুতি : ভক্তদের মাঝে বিষাদের ছায়া ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

পূজামণ্ডপগুলোতে দেবী বিসর্জনের প্রস্তুতি : ভক্তদের মাঝে বিষাদের ছায়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২১, | ২০:৩৬:৩৯ |

(বাসস) : আজ বিজয়া দশমী। এ উপলক্ষে সকাল থেকেই চণ্ডীপাঠ, বিহিত পূজা, দর্পণ, বিসর্জন এবং দেবীর আরাধনার মধ্য দিয়ে জেলার ১০২টি পূজামণ্ডপে চলছে দেবী বিসর্জনের প্রস্তুতি। ভক্তদের মাঝে নেমে এসেছে বিষাদের ছায়া । 

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ‘গত শুক্রবার মহাষষ্ঠীতে স্বর্গ থেকে ঘোড়ায় চড়ে দেবী দুর্গা অসুর বধ করতে মর্তলোকে এসেছিলেন। অসুর বধ করে ধরাধামে শান্তির সুবাতাস প্রবাহিত করে আজ তিনি নৌকায় চড়ে স্বামীর বাড়ি কৈলাশে ফিরে যাবেন।

দেবী দুর্গাকে বিদায় দিতে শরীয়তপুরের সনাতন ধর্মাবলম্বীরা সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছেন। জেলাজুড়ে মণ্ডপে-মণ্ডপে প্রতিমা বিসর্জনের আয়োজন চলছে। সিঁদুর খেলা ও আরতি সম্পন্ন করে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় দেওয়া হবে। তাই ভক্তদের মধ্যেও বিষাদের ছায়া নেমেছে।

পূজারি অনিক দেবনাথ বলেন,‘বিজয়া দশমী কোনো কান্নার উৎসব নয়। এটি অন্যায়ের বিরুদ্ধে চেতনার জাগরণ, মানবিকতার জয়। এটি সমতার সমাজ গঠনের নতুন সংকল্প।’

অপর্ণা রাণী বলেন, ‘মা ধরাধামে এসেছিলেন। পাঁচ দিনব্যাপী পূজা হলো। আমরা আনন্দ করেছি। মা আজ চলে যাচ্ছেন, খুব খারাপ লাগছে। প্রতিবছর মা এভাবে আসেন। আমরা আনন্দিত হই। আজ মায়ের বিদায় বেলা সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। শুভ বিজয়া।’ 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..