✕

সর্বশেষ :
বিক্ষোভে উত্তাল গ্রিস চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড় পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ : চিফ হুইপ পূজামণ্ডপগুলোতে দেবী বিসর্জনের প্রস্তুতি : ভক্তদের মাঝে বিষাদের ছায়া ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রি, ৪ জনের কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২১, | ২০:২৯:৫৭ |

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ফয়লা ও খয়েরতলা এলাকা থেকে তিনজনকে এবং ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কাশিমা গ্রাম থেকে একজনকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী, আটক চারজনের মধ্যে তিনজনকে ছয় মাস করে এবং অপর একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..