✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১২ জুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২০, | ১২:১৬:৪৫ |

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)- সমন্বিত ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন ২৪ এপ্রিল থেকে শুরু। দেশের এই তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষ (লেভেল-১) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা একযোগে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে চুয়েট, কুয়েট ও রুয়েট-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল আলম এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া আগামী ০২ জুন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এতে বলা হয়, সে লক্ষ্যে আগামী ২৪ এপ্রিল শনিবার সকাল নয়টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ সময় আগামী ০৮ মে শনিবার বিকাল ৫টা পর্যন্ত।

অনলাইনে আবেদনের লিংক : https://www.admissionckruet.ac.bd/। উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি উপরোক্ত ওয়েবসাইট হতে জানা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..