✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশেষ ফ্লাইটে যেতে পারবেন সব শ্রেণির যাত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২০, | ১২:১৪:৩৭ |

প্রবাসী কর্মীদের পাঁচটি দেশে যাওয়ার বিশেষ ফ্লাইটে সব ধরনের যাত্রী নেয়া যাবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে অন্যান্য যাত্রীর চেয়ে প্রবাসী কর্মীরাই এতে অগ্রাধিকার পাবেন। ফ্লাইটগুলো ফেরার পথে শুধু ওই দেশ থেকেই যাত্রী (পয়েন্ট টু পয়েন্ট) আনতে পারবে। মঙ্গলবার এক নির্দেশনায় বেবিচক জানিয়েছে ২১ থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ওই পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। যাত্রীরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে নিতে পারবেন। তবে এ ক্ষেত্রেও প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। এদিকে বিশেষ বিবেচনায় ঢাকা-গুয়াংজু-ঢাকা ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পৃথক নির্দেশনায় বেবিচক জানিয়েছে, এয়ারলাইনসগুলো শুধু পয়েন্ট টু পয়েন্ট যাত্রী পরিবহন করতে পারবে।

করোনা টিকা নেয়া থাকলেও যাত্রার নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীদের করোনার পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে। এরপর দেশে এলে সরকারি ব্যবস্থাপনায় অথবা নিজ খরচে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..