✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে প্রথম, একাদশের সবাই ত্রিশোর্ধ্ব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১০, | ০১:৪০:৩৭ |

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের একাদশে থাকা ১১ জন ক্রিকেটারের সবার বয়স ৩০ বছর বা তার বেশি। দেশটির টেস্ট ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।

একাদশে রয়েছেন ট্রাভিস হেড (৩২), নিক ম্যাডিনসন (৩৪), মারনাস লাবুশেন (৩২), স্টিভেন স্মিথ (৩৭), ম্যাট রেনশ (৩০), অ্যালেক্স ক্যারি (৩৫), বিউ ওয়েবস্টার (৩২), প্যাট কামিন্স (৩৩), মিচেল স্টার্ক (৩৬), নাথান লায়ন (৩৮) ও জশ হ্যাজলউড (৩৫)।

প্রায় এক দশক পর টেস্ট দলে ফিরেছেন ম্যাডিনসন। টেস্টিকুলার ক্যানসার জয় করে মাঠে ফেরা এই বাঁহাতি ব্যাটারের প্রত্যাবর্তন অবশ্য সুখকর হয়নি। ৩৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ২০১৬ সালে মেলবোর্নে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ম্যাডিনসন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়ার সর্বশেষ টেস্ট সিরিজের স্মৃতি সুখকর নয়। ২০১৮ সালে চার টেস্টের সিরিজে প্রথম ম্যাচ জিতেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হেরেছিল দলটি। আট বছর পর সেই হারের জবাব দিতে এবার অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ীরা।

তবে ডারবানে প্রথম টেস্টের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে রয়েছে সফরকারীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..