✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৌদি বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তান প্রধানমন্ত্রীর, পাশে থাকার প্রতিশ্রুতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৯, | ১২:৩৮:৫৯ |

সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

রিয়াদের ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর’ এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত এসব হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ হুতিদের ছোঁড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করায় সৌদি সশস্ত্র বাহিনী এবং আরব যৌথ মিত্রজোটের দক্ষতা ও তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে এই সংকটকালে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ‘অবিচল সংহতি’ নিয়ে পাশে রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং সম্প্রতি স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দৃঢ় প্রতিজ্ঞ।’

তিনি আরও স্পষ্ট করেন যে, নিজের দেশের আপামর জনগণকে রক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শহরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের যে ‘ন্যায্য আত্মরক্ষার অধিকার’ রয়েছে, পাকিস্তান তাতে পূর্ণ সমর্থন জানায়।

হুতি মিলিশিয়াদের উদ্দেশ্য করে শেহবাজ শরিফ অবিলম্বে এসব হামলা বন্ধের জোর দাবি জানান। যেকোনো পরিস্থিতিতে বন্ধুপ্রতীম সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান সবসময় ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ অবস্থান করবে বলেও অঙ্গীকার করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..