✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল, তবুও জয়হীন সান্তোস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৯, | ১২:৩১:৩৩ |

দীর্ঘ এক মাস ডান পায়ের ঊরুর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। ফিরেই জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দলটি। শুক্রবার ব্রাজিলের ঘরোয়া লিগে ফ্ল্যামেঙ্গোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্তোস।

নিজেদের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে ম্যাচের শুরু থেকেই কঠিন লড়াইয়ের মুখে পড়ে সান্তোস। প্রথমার্ধে দানিলো ও লুকাস পাকেতার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো। ৪৩ মিনিটে প্রথম গোল করেন দানিলো। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পাকেতা

বিরতির পর মাঠে নেমে দুটি গোলই করলেন নেইমার। তাতে সান্তোস হার এড়িয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে। এই জয়ে সিরি এ’র টেবিলে অষ্টম স্থানে সান্তোস (৪২ পয়েন্ট) এবং যথারীতি শীর্ষে আছে ফ্ল্যামেঙ্গো (৬১ পয়েন্ট)।

৭৯ মিনিটে জর্জিনহো লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় ফ্ল্যামেঙ্গো। এরপরই সান্তোস দুটি গোল নিয়ে সফরকারীদের জয়বঞ্চিত করে। এর আগে ৪৩ মিনিটে দানিলো এবং প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতা গোল করে ফ্ল্যামেঙ্গোকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর ফিলিপ কৌতিনিয়োর জায়গায় মাঠে নেমে দারুণ মানসিক দৃঢ়তা দেখালেন নেইমার। গত ২ সেপ্টেম্বর পালমেইরাসের বিপক্ষে ডান ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে ছিলেন সান্তোসের ৬ ম্যাচে।

৮২ ও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের সর্বোচ্চ এই গোলদাতা। ম্যাচে তার সঙ্গে সাবেক জাতীয় দল সতীর্থ পাকেতার কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। নেইমারকে ফাউল করায় হলুদ কার্ডও দেখেন ফ্ল্যামেঙ্গোর এই মিডফিল্ডার। 

এই ড্রয়ে দুই দলের টানা পাঁচ ম্যাচের জয়ের ধারাও থেমে গেল। পয়েন্ট হারানোয় শিরোপার লড়াইয়ে চাপে পড়েছে ফ্ল্যামেঙ্গো। ৬১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা পালমেইরাসের সঙ্গে তাদের ব্যবধান মাত্র এক পয়েন্ট। অন্যদিকে ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে সান্তোস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..