✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান নিয়ে ট্রাম্প বলছেন এক কথা, ভ্যান্স আরেক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৮, | ১৪:৪০:০৯ |

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে ব্যক্তিগতভাবে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের ভূমিকার বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কোনো প্রমাণ দেখেননি।

সোমবার ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে, তিনি ফ্লাইদুবাইয়ের ঘটনার জন্য ইরানকে দায়ী মনে করেন কি না, জবাবে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে হ্যাঁ।’

এদিকে ফ্লাইদুবাই ফ্লাইট এফজেড১০৭৩-এর কো-পাইলটকে নিয়ে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তদন্ত সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে জানা গেছে, ওমানের নাগরিক ওই কো-পাইলট তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিলেন। ইসরায়েলি দুই কর্মকর্তা দাবি করেছেন, দুবাই রাষ্ট্রীয় মালিকানাধীন ফ্লাইদুবাইয়ে চাকরি পাওয়ার আগেই তিনি এ পরিকল্পনা করেছিলেন।

ইউএই-এর প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইটটির কো-পাইলট জরুরি ক্র্যাশ কুড়াল দিয়ে মূল পাইলটকে আক্রমণ করেন। তিনি ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। দুটি সূত্র কো-পাইলটের নাম হামাম আল-হামামি বলে জানিয়েছে। তবে ইউএই কর্তৃপক্ষ ও ফ্লাইদুবাই আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি।

যাত্রী ও ক্রুরা তাকে কাবু করার পর বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়। ভারতীয় নাগরিক মূল পাইলট স্মিত মাচ্ছার হামলা থেকে বেঁচে যান। বিমানে ১৭০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন, যাদের অধিকাংশই ইসরায়েলি। ফ্লাইটে থাকা একজন রিজার্ভ পাইলট পরে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে কো-পাইলটকে ইউএই-এর কাছে হস্তান্তর করা হয়।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, কো-পাইলট তেল আবিবগামী ফ্লাইট পরিচালনা করে এমন এয়ারলাইন খুঁজে ফ্লাইদুবাইয়ে চাকরির আবেদন করেছিলেন। এর আগে চলতি বছর তিনি তেল আবিবগামী আরেকটি ফ্লাইট পরিচালনা করেছিলেন এবং সেটিও ছিনতাই করে বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল বলে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

কো-পাইলট অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। নিউজিল্যান্ডেও তিনি সময় কাটিয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় তদন্ত করছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, কো-পাইলট ‘চরমপন্থী ইসলামি মতাদর্শে’ প্রভাবিত ছিলেন। তবে এই দাবির বিষয়ে বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয়নি।

সূত্র: আরব উইকলি 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..