✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৫ হাজারের বেশি নিখোঁজ, উদ্ধার অভিযান শেষ করলো নেপাল সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৮, | ০১:৪৪:৪০ |

নেপালে বন্যার এক মাস পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। স্বজনদের ফেরার আশায় প্রহর গুনছে শত শত পরিবার। কিন্তু এই কঠিন সময়েই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ওপর নেমে এলো আরেক বড় আঘাত। নেপাল সরকার জানিয়ে দিয়েছে, নিখোঁজদের সন্ধানে আর কোনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হবে না। সরকারের এ সিদ্ধান্তে স্বজনহারা পরিবারগুলোর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

সোমবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কার্যালয় থেকে এ উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজদের খোঁজার বদলে এখন ঘরবাড়ি হারা মানুষদের পুনর্বাসন এবং অবকাঠামো পুনর্গঠনের ওপর জোর দেওয়া হবে। বিশেষ করে পাহাড়ি দুর্গম অঞ্চলগুলোতে বন্যার তোড়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাস্তাঘাট ও সেতু দ্রুত মেরামত করাই এখন কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য, যাতে সেখানে সহজেই ত্রাণসামগ্রী পৌঁছানো যায়।

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি
বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে শত শত বিদেশি নাগরিকসহ এখনও নিখোঁজ রয়েছেন ৫ হাজার ২৮৫ জন। সরকারি হিসাব অনুযায়ী, বন্যায় প্রায় ৩৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৭ হাজার ৫০০টির মতো বাড়িঘর আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এসব অবকাঠামো পুনর্নির্মাণ ও সামগ্রিক পুনর্বাসনে প্রায় ৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

নিখোঁজদের তালিকায় বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। প্রায় দুই সপ্তাহ আগে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা জানিয়েছিল যে, নেপাল ও তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থানরত ২৯ জন কানাডীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে নতুন তথ্যের ভিত্তিতে এ সংখ্যা পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছিল। পরিস্থিতি জানতে সিবিসি নিউজের পক্ষ থেকে দেশটির সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র: সিবিএস নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..