✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দোসায় মৃত ইঁদুর, ৭ লাখে মীমাংসা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৭, | ১৪:১৬:৩৮ |

মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দোসার ভেতর মৃত ইঁদুর পাওয়ার অভিযোগের ঘটনায় নতুন মোড় নিয়েছে। অভিযোগের পর রেস্তোরাঁটির লাইসেন্স স্থগিত হলেও এবার ওই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মালিকের কাছে ২৫ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে মুম্বাইয়ের বোরিভালি পুলিশ।

ঘটনাটি ঘটেছে বোরিভালি পশ্চিমের রাধাকৃষ্ণ হোটেলে। গত ২৪ সেপ্টেম্বর এক গ্রাহক মাইসোর মাসালা দোসার ভেতর ছোট একটি মৃত ইঁদুর পাওয়ার অভিযোগ করেন। তাঁর দাবি, দোসার কিছু অংশ খাওয়ার পর ইঁদুরটি দেখতে পান এবং পরে অসুস্থ হয়ে বমি করেন। বিষয়টি বোরিভালি থানায় জানানো হলে ঘটনাটি খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) নজরে আসে।

এরপর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের এফডিএ রাধাকৃষ্ণ হোটেলের লাইসেন্স স্থগিত করে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, এর পরই রেস্তোরাঁর মালিক জয় কিশোর শাহের কাছে ফোন আসতে থাকে। দুই নারী নিজেদের ওই গ্রাহকের সঙ্গে সম্পর্কিত বলে পরিচয় দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য ২৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি আবার ছড়িয়ে দেওয়া এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

পরে দর-কষাকষির মাধ্যমে দাবিকৃত অর্থ ২৫ লাখ থেকে কমিয়ে ৭ লাখ টাকা করা হয়। রেস্তোরাঁর মালিক প্রথমে ১ লাখ টাকা দেন এবং বাকি ৬ লাখ টাকা পরে দেওয়ার কথা জানান। এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

পুলিশের পাতা ফাঁদে ৫ অক্টোবর বাকি ৬ লাখ টাকা নিতে এলে দুই নারীকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন ৩৬ বছর বয়সী মানসি অমিত আচার্য ও ২৯ বছর বয়সী কিনজল সুভাষ ভাটিয়া। তাঁদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী চাঁদাবাজির মামলা করা হয়েছে।

এদিকে দোসার ভেতর সত্যিই ইঁদুর পাওয়া গিয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। ইঁদুরটি খাবারের মধ্যে কীভাবে গেল—রেস্তোরাঁর অবহেলায়, নাকি অন্য কোনোভাবে—তা খতিয়ে দেখছে পুলিশ। তথ্যসূত্র: এনডিটিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..