✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৬, | ১৪:০৩:৫৩ |

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল জাতীয় দলে চলমান পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি। রোনালদোর সাম্প্রতিক আচরণের তীব্র সমালোচনা করে তিনি দাবি করেছেন, অতিরিক্ত অহংকারে নিজের দীর্ঘদিনের গড়ে তোলা ভাবমূর্তি নষ্ট করছেন পর্তুগিজ তারকা।

সম্প্রতি পর্তুগালের প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দল থেকে সরে দাঁড়ান রোনালদো। বিষয়টি নিয়ে ফরাসি রেডিও অনুষ্ঠান ‘রোথেন সেনফ্লাম’-এ কথা বলেন সাবেক এই ফরোয়ার্ড।

দুগারির মতে, রোনালদোর বর্তমান আচরণ তাঁর দীর্ঘ ক্যারিয়ারে গড়ে ওঠা পেশাদার ও দলকেন্দ্রিক ভাবমূর্তির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, নিজের দেশ ও জাতীয় দলের প্রতি এমন আচরণ তাঁকে হতাশ করেছে।

ফ্রান্সের সাবেক এই স্ট্রাইকার বলেন, রোনালদো আগে একজন শৃঙ্খলাবদ্ধ, দলীয় খেলোয়াড় ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর মধ্যে বড় ধরনের পরিবর্তন দেখছেন তিনি। দুগারির ভাষায়, রোনালদোর অহংকার গত কয়েক মাসে তাঁকে ‘জীবন্ত গিলে খাচ্ছে’।

দুগারি আরও বলেন, রোনালদোর সামনে সম্মানের সঙ্গে ক্যারিয়ারের শেষ পর্যায়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো সেই পথকে জটিল করে তুলেছে। এখন তাঁকে কীভাবে আবার জাতীয় দলে ফিরিয়ে আনা হবে, সেটিও প্রশ্ন বলে মনে করেন তিনি।

রোনালদোর মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন দুগারি। তাঁর মতে, ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে রোনালদোর উচিত ছিল ধীরে ধীরে নেতৃত্বের দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরের ভূমিকা নেওয়া।

দুগারি প্রশ্ন তোলেন, শুধু ম্যাচের শেষ ৩০ মিনিট খেলানোর মতো সিদ্ধান্ত নিয়ে যদি দলের পরিকল্পনা বদলে যায়, তাহলে পর্তুগালের তরুণ খেলোয়াড়দের কাছে এর কী বার্তা যায়। তাঁর মতে, একজন অভিজ্ঞ ও কিংবদন্তি খেলোয়াড় হিসেবে রোনালদোর আচরণে তরুণদের জন্য ইতিবাচক উদাহরণ থাকা উচিত ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..