✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করদাতাদের অর্থে নয়, নিজের টাকায় বিজ্ঞাপন বানাবেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৬, | ১৩:৪৪:১৮ |

করদাতাদের অর্থে এমন বিজ্ঞাপন তৈরি হবে না যাতে তাকে দেখা যায়। সোমবার এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি জানান, বিজ্ঞাপন তৈরি হবে। তবে সেই খরচ তার সমর্থকরা বহন করবেন। তাকে কেন্দ্র করে প্রায় প্রচারমূলক এই বিজ্ঞাপনগুলি বানাতে অন্তত এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার খরচ হয়। এই বিজ্ঞাপনগুলির নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন আইনসভার সদস্যসহ অন্যান্য বিশ্লেষকরা। 

'পজিটিভ প্রোমোশন ফর আওয়ার গ্রেট ইউএসএ' বা 'আমাদের মহান ইউএসএ-র সদর্থক প্রচার' শীর্ষক এই বিজ্ঞাপনের খরচ বহন করবেন ট্রাম্প নিজে এবং তার মাগা পলিটিক্যাল অ্যাকশন কমিটি। 

ট্রুথ সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, "এই দেশাত্মবোধক বিজ্ঞাপন বানাতে আমি নিজে অর্থ ব্যয় করব।" এছাড়া তিনি তার সমর্থম মাগা দলের জন্য যে অর্থ উপার্জন করেন তাও এক্ষেত্রে ব্যবহার করা হবে বলে জানান তিনি। 

তবে তিনি এও বলেন, এর পরেও তার সমালোচকরা খুশি হবেন না। তিনি জানান, করদাতাদের অর্থ খরচ করে এই বিজ্ঞাপনগুলি বানানো 'স্বাভাবিক' ব্যাপার, কিন্তু তাও তিনি নিজের অর্থেই এই বিজ্ঞাপন বানাবেন।  সূত্র: ডয়েচে ভেলে 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..