✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাউশির সতর্কবার্তা, ৭ দিনের মধ্যে না মানলে ব্যবস্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৪, | ১৩:৫৯:২৬ |
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নাম, পরিচিতি, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ, গ্রুপ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে মাউশি। এসব পেজ ও গ্রুপ থেকে বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।

অনুমোদিত পেজ ও গ্রুপ বন্ধে সাত দিনের সময় বেঁধে দিয়েছে মাউশি। জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এসব পেজ ও গ্রুপ বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ রবিবার মাউশির উপপরিচালক শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি মাউশির নজরে এসেছে যে, বিভিন্ন ব্যক্তি/ব্যক্তিবর্গ কর্তৃক ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর’, ‘মাউশি’ অথবা ‘Directorate of Secondary and Higher Education-DSHE’ অথবা অনুরূপ নাম, পরিচিতি, লোগো, প্রতীক ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেইজ ও গ্রুপ পরিচালনা করা হচ্ছে।

এসব পেইজ বা গ্রুপের কোনটিই মাউশি কর্তৃক অনুমোদিত বা পরিচালিত নয়।
অধিদপ্তরের ‘Directorate of Secondary and Higher Education-DSHE’ নামে অফিশিয়াল ফেসবুক পেজ ছাড়া আর কোনো অনুমোদিত পেজ নেই বলেও জানিয়েছে মাউশি।

মাউশি জানিয়েছে, এসব অননুমোদিত পেজ বা গ্রুপগুলো থেকে অনুমোদনহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া মাউশির নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে কোনো ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনাসহ সব কার্যক্রম বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এর পরও কোনো ব্যক্তি অননুমোদিতভাবে মাউশির নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা অব্যাহত রাখলে কোনো প্রকার অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই তাদের বিরুদ্ধে প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মাউশি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..