সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

করোনাক্রান্ত খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১১, | ০৯:৩৩:৫০ |

বিএনপির পক্ষ থেকে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

রোববার বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। গতকাল (শনিবার) আইসিডিডিআরবিতে তার নমুনা পরীক্ষা করা হয়েছে। আমরা যেটা পেয়েছি সেই টেস্ট রিপোর্টটা পজিটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।’

এসময় খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশাবাসীর দোয়া চান মির্জা ফখরুল।

এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান খালেদা জিয়ার করোনায় আাক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খালেদা জিয়া কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন। তাই শনিবার বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে আইসিডিডিআরবিতে ওই নমুনা পরীক্ষা হয় এবং ফল পজিটিভ আসে।

উল্লেখ্য, খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারির কারণে পরিবারের আবেদনে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক বাদে অন্য কেউ দেখা করতে পারেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..